- - -

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

Print News

স্লুইসগেট না থাকায় জলাবদ্ধতায় নিমজ্জিত ৫শ’ একর জমির ফসল

 

সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ, দোয়ারাবাজার ও ছাতক এই তিন উপজেলা নিয়ে বিস্তৃত দেখার হাওরের অবস্থান। এই পুরো হাওরের আবাদকৃত জমির পরিমাণ ৯ হাজার ২শ ৬১ হেক্টর। এই বিশাল হাওরের মধ্যো আরও ছোট ছোট কয়েকটি হাওর রয়েছে। এরমধ্যে বইসা, পাও ধোঁয়া, মিয়ার টেকা, ডাক বন্ধ, ঘুঙ্গিয়ার হাওর, ভিতরের বইসা, গছিয়ারাম, ঝাউয়া ও শিয়ালমারাসহ অসংখ্য হাওরের অন্তত ৫শ’ একর জমি রয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের ইছাগরি, হরিপুর, কলাউরা, রৌয়ার পাড়, দরিয়াবাজ ও আব্দুল্লাহপুরসহ অন্যান্য গ্রামের মানুষজন এইসব ছোট ছোট হাওরে বোরো ধান আবাদ করে। কিন্ত প্রতি বছর বৃষ্টি ও পাহাড়ী ঢলের পানিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে মানুষের কাঁচা-পাকা ধান পানির নীচে তলিয়ে যায়। এতে কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হন। ২০২৪ সালে দেখার হাওরের জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করে। তখন এলাকাবাসী মানববন্ধনসহ নানা কর্মসূচী গ্রহণ করলে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন,পাউবো, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উর্ধ্বতন কর্তৃপক্ষসহ অনেকেই পরিদর্শন করেন। তৎকালীন কৃষিমন্ত্রী একটি স্লুইসগেট নির্মাণ করার নির্দেশ দেন। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ নিয়ে কাজ করলেও বাস্তবায়ন হয়নি। এবারও বৃষ্টির পানির কারণে হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে অন্তত ৫শ’ একর বোর জমি পানির নীচে তলিয়ে যাবার উপক্রম হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। মোল্লাপাড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য রেদওয়ান আলী বলেন, আমাদের পার্শ্ববর্তী শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের পাশে মহাশিং নদীর নিকট উথারিয়া বাঁধ নির্মাণের কারণে পানি নিষ্কাশনের অসুবিধা দেখা দিয়েছে। এখানে তিনটি পাইপ পানি নিষ্কাশনের জন্য দিলেও দুটি পাইপ বন্ধ করে রাখা হয়েছে। একটি পাইপ দিয়ে অল্প অল্প পানি নিষ্কাশন হলেও সমস্যার সমাধান হয়নি। এলাকাবাসীর দাবি আপাতত ওই দুটি পাইপ দ্রুত খুলে দিলে অনেকটা ফলপ্রসূ হবে। একটি স্লুইসগেট নির্মাণ করা হলে এর স্থায়ী সমাধান সম্ভব বলে জানিয়েছেন এলাকাবাসী।
এব্যাপারে সুনামগঞ্জ পানি উন্নয়নবোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার জানান জমি অধিগ্রহণের সমস্যা ও বরাদ্দ না থাকায় স্লুইসগেট নির্মাণ কাজ এগোয়নি। সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা জেরিন বলেন আমি এ বিষয়ে অবগত নই। যেহেতু শান্তিগঞ্জ উপজেলায় উথারিয়া বাঁধ সেজন্য ওই উপজেলার নির্বাহী অফিসারের সাথে কথা বলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa