- - -

জ্যোতিষীর লালসার শিকার ৫৮ গৃহবধূ ! গ্রেফতার নাসিকের ক্যাপ্টেন অশোক

Print News

জ্যোতিষীর লালসার শিকার ৫৮ গৃহবধূ ! গ্রেফতার নাসিকের ক্যাপ্টেন অশোক

 

জ্যোতিষ চর্চার অন্তরালেই ফাঁদে ফেলে একের পর এক মহিলাকে ধর্ষণের অভিযোগে এবার গ্রেফতার হলেন অশোক খারাত। ভারতের মহারাষ্ট্রের নাসিকে ভন্ড জ্যোতিষীর কার্যকলাপে আলোচনার ঝ্ড় বইছে সর্বত্রই। পুলিশের দাবি, ৬৭ বছরের অশোক নিজেকে অবসরপ্রাপ্ত নৌসেনা অফিসার বলে দাবি করতেন। তাই নিজেকে পরিচয় দিতেন ” ক্যাপ্টেন ” হিসেবে। ব্যক্তিগত সমস্যার সমাধান করে দেওয়ার দাবি জানিয়ে মহিলাদের তিনি নিজের অফিসে ডেকে আনতেন। তারপর সম্ভবত তাদেরকে কোনও মাদক খাইয়ে ধর্ষণ করতেন বলেই অভিযোগ। পাশাপাশি সবটাই রেকর্ড হয়ে যেত ঘরে লাগানো সিসিটিভি ক্যামেরায়। পুলিশ তল্লাশি চালিয়ে একটি পেন ড্রাইভ পেয়েছে। তার ভিতরে নাকি ৫৮ জন মহিলার সঙ্গে জ্যোতিষী বাবাজির অপকীর্তি ধরা পড়েছে। নাসিকে অশোকের ফার্ম হাউসে ফাঁদ পেতেছিল পুলিশ। পুলিশ জানিয়েছে, আগে থেকেই নাসিকে অশোকের ফার্ম হাউসে ফাঁদ পেতেছিলেন তদন্তকারীরা। তাঁদের লক্ষ্যই ছিল হাতেনাতে ওই জ্যোতিষীকে ধরা। রাতের অন্ধকারে আচমকাই শোনা যায়, চোর চোর চিৎকার। আসলে সেটা ছিল পুলিশদেরই ফাঁদ। আর তারপর সেই চিৎকারের মাঝেই অশোকের বাড়িতে ঢুকে পড়েন পুলিশ কর্মীরা। আর তারপর তাঁরা হাজির হন সরাসরি বেডরুমে। হাতেনাতে ধরা পড়ে যান অভিযুক্ত। জানা গেছে, বহু সম্পত্তির মালিক অশোক। বেশকিছু মন্দির ও তিনি নির্মাণ করিয়েছেন। সর্বত্রই তল্লাশি চালানো হচ্ছে। এমন এক ঘটনা ঘিরে শোরগোল মহারাষ্ট্রে। জানা গেছে, বহু রাজনীতিবিদই এই জ্যোতিষীর বাড়ি যেতেন। এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa