
বরপেটায় পুকুরে পড়ে ২ বোনের সলিল সমাধি
বৃহস্পতিবার (১৯ মার্চ ) ঈদের প্রাক্কালে হৃদয়বিদারক ঘটনা ঘটল। ঈদ উপলক্ষে ঘরের জিনিসপত্র পরিষ্কার করতে গিয়ে ঘটে এক মর্মান্তিক ঘটনা। ডাইনিং টেবিল ধোঁয়ার জন্য পুকুরে গেলে অসাবধানতাবশত পা পিছলে জলে পড়ে ২ বোনের প্রাণ গেল। এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে আসামরাজ্যের বরপেটা জেলার কপোহা গ্রামে। মৃত ২ বোন হল হেলমিনা খাতুন ও জান্নাত পারবিন। জানা গেছে, বাড়ির ডাইনিং টেবিল ধোঁয়ার জন্য পুকুরে গেলে অসাবধানতাবশত পা পিছলে জলে পড়ে যায় তারা। মুহূর্তের মধ্যেই গভীর জলে তলিয়ে যায় ২ বোন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
![]()









