
ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগ চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি
ঈদকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ উদ্যোগে চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হয়েছে।
বুধবার (১৮ মার্চ) রাতভর পৌরশহরের খেতাব মোড় এলাকায় তেলের পাম্প সংলগ্ন মহাসড়কে এই তল্লাশি কার্যক্রম পরিচালিত হয়। এ সময় বাস, ট্রাক, মোটরসাইকেল, প্রাইভেটকার, মাইক্রোবাস ও পিক-আপ ভ্যানসহ বিভিন্ন ধরনের যানবাহন থামিয়ে তল্লাশি চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ঘোড়াঘাট অস্থায়ী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন। সেনাবাহিনীর পাশাপাশি থানা পুলিশের কর্মকর্তা ও সদস্যরাও এতে অংশ নেন।
যৌথবাহিনীর সদস্যরা প্রতিটি যানবাহন আলাদাভাবে তল্লাশি করেন। এ সময় যানবাহনের কাগজপত্র ও চালকের ড্রাইভিং লাইসেন্স যাচাই-বাছাই করা হয়। পাশাপাশি গাড়ির ভেতরে কোনো অবৈধ বস্তু বহন করা হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হয়।
![]()









