
দিল্লিতে অগ্নিকান্ডে মৃত ৩ শিশু সহ অন্তত ৭
ভয়াবহ অগ্নিকান্ড ভারতের রাজধানী দিল্লিতে। পুড়ে ছাই একটি ৫ তলা বাড়ি। মৃত্যু হয়েছে ৩ শিশু সহ অন্তত ৭ জনের। দমকল সূত্রে খবর, বুধবার (১৮ মার্চ ) সকালে দক্ষিণ – পশ্চিম দিল্লির পালাম এলাকার ৫ তলা বাড়িটিতে আচমকা আগুন লেগে যায়। কালো ধোঁয়া ঢাকে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতংক এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকলের ৩০ টি ইঞ্জিন। আগুনের জেরে বাড়ির ভিতরেই আটকে পড়েন বহু বাসিন্দা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। তবে ঘটনায় অগ্নিদগ্ধ এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। তাঁদের মধ্যে ৩ জন শিশু। আহত হয়েছেন আরও কয়েকজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কি কারণে এই অগ্নিকান্ড। তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত হবে বলে আশ্বাস দিয়েছে পুলিশ এবং দমকল। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
![]()









