- - -

ফটিকছড়িতে অবৈধভাবে মাটি-বালু কাটার বিরুদ্ধে অভিযান, জরিমানা আদায়

Print News

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক ব্যক্তিকে অর্থদণ্ড দেয়া হয় এবং জব্দকৃত বালু নিলামের মাধ্যমে বিক্রি করে সরকারি কোষাগারে অর্থ জমা দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সোমবার (১৬ মার্চ ) বিকাল ৪টার দিকে ফটিকছড়ি উপজেলার উত্তর পাইন্দং ইউনিয়নের টিলা পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. ইউনুচ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এদিকে গতকাল ১৫ মার্চ ফটিকছড়ি পৌরসভা ও কাঞ্চননগর ইউনিয়নের ধুরং খালপাড় এলাকায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ পাওয়া যায়। পরে বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার পর সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অবৈধভাবে উত্তোলিত তিনটি স্পটের বালু জব্দ করা হয়। পরে প্রকাশ্য নিলামের মাধ্যমে এসব বালু বিক্রি করে মোট ১ লাখ ৬৯ হাজার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়।IMG 20260316 WA0026 300x225

অভিযান পরিচালনা করেন ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তিনি জানান, অবৈধভাবে মাটি কাটা ও বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa