- - -

নতুন স্পিকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন

Print News

নতুন স্পিকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন

 

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন স্পিকার নির্বাচিত হয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী ও ভোলা ৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। নতুন স্পিকারের সভাপতিত্বে শুরু হয়েছে জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এর আগে সংসদের শুরুতেই অধিবেশনের সভাপতিত্ব করেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

১২ মার্চ ২০২৬ রোজ বৃহস্পতিবার দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচন করার জন্য হাফিজ উদ্দিন আহমেদের নাম প্রস্তাব করেন সংসদ সদস্য নুরুল ইসলাম। তাকে সমর্থন করেন রকিবুল ইসলাম।

পরে অধিবেশনের সভাপতি ড. খন্দকার মোশাররফ হোসেন সংবিধান অনুযায়ী প্রস্তাবটি ভোটের জন্য সংসদে উপস্থাপন করেন। কণ্ঠভোটে সেটি পাস হলে বেলা ১১টা ৪৩ মিনিটে হাফিজ উদ্দিন আহমদকে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত ঘোষণা করেন অধিবেশনের সভাপতি ড. মোশাররফ হোসেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa