- - -

ঝাড়খন্ডের বিয়ে বাড়িতে গণধর্ষণের শিকার ১৩ বছরের ছাত্রী। গ্রেফতার ৫

Print News

ঝাড়খন্ডের বিয়ে বাড়িতে গণধর্ষণের শিকার ১৩ বছরের ছাত্রী। গ্রেফতার

 

বাবা-মায়ের সঙ্গে বিয়েবাড়িতে গিয়ে ধর্ষিত ১৩ বছরের নাবালিকা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ডের লাতেহার জেলার মহুয়াবন্দ থানা এলাকায়। ইতিমধ্যে ৫ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারী ) রাতে মহুয়াবন্দের গ্রামে একজনের বিয়ের অনুষ্ঠান ছিল সেখানে ১৩ বছরের এক কিশোরী তার বাবা_ মায়ের সঙ্গে গিয়েছিল। বিয়ে বাড়িতে আমন্ত্রিতদের কয়েকজন তাকে যৌন হেনস্থা করেন বলে অভিযোগ। মেয়েটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখন সেখানেই চিকিৎসা চলছে তার। নির্যাতিতার মায়ের দায়ের করা করা এফআইআরের ভিত্তিতে প্রথমে ২ জনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারী ) আরও ৩ জন ধরা পড়েছেন। ঝাড়খন্ড পুলিশের তরফে জানানো হয়েছে, বিয়েবাড়ি থেকে মেয়েটিকে ডেকে খানিক দূরে নিয়ে গিয়েছিলেন কয়েকজন যুবক। নির্জন একটি জায়গায় তার উপর অত্যাচার চলে। মেয়েটিকে ওই স্থানে ফেলে পালিয়ে যান অভিযুক্তরা। ইতিমধ্যে ধৃতরা দোষ স্বীকার করেছেন বলে খবর। পুলিশ জানিয়েছে, গণধর্ষিতা  হয়েছে মেয়েটি। অভিযুক্তেরা থানায় অপরাধ স্বীকার করে নিয়েছেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষা ও হয়ে গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আদালতে হাজির করানো হবে সকলকে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa