- - -

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন 

Print News

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নরেন্দ্র মোদির অভিনন্দন

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরন্কুশ জয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেয়া এক বার্তায় তিনি বলেল, এ বিজয় বাংলাদেশের জনগনের তাঁর নেতৃত্বের প্রতি আস্তার প্রতিফলন। একইসঙ্গে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার আশাবাদ ও ব্যক্ত করেন তিনি। ওই পোস্টে মোদি লিখেছেন, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নিরন্কুশ জয়ে নেতৃত্ব দেয়ায় তিনি তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, এই বিজয় বাংলাদেশের জনগণের তার নেতৃত্বের প্রতি আস্তার প্রতিফলন। মোদি আর ও উল্লেখ করেন, গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে ভারত সমর্থণ অব্যাহত রাখবে। একই সঙ্গে তিনি বলেন, দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে তারেক রহমানের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছেন তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa