- - -

বিএনপির সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন সংগ্রহ মিজানের! মিলনের বিপক্ষে মাঠে

Print News

বিএনপির সিদ্ধান্ত অমান্য করে মনোনয়ন সংগ্রহ মিজানের! মিলনের বিপক্ষে মাঠে

 

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনের মাঠে নেমেছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী। তিনি একই আসনে বিএনপির ঘোষিত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন মিলনের বিপরীতে নির্বাচনী লড়াইয়ে অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার দুপুরে মিজানুর রহমান চৌধুরীর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপি নেতা আলতাব হোসেন, জয়নাল আবেদীন মহি, সৈয়দ মনসুর আহমদসহ তার ঘনিষ্ঠ নেতাকর্মীরা।

মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা।

এ বিষয়ে ফোনে প্রতিক্রিয়া জানিয়ে মিজানুর রহমান চৌধুরী বলেন, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আমার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আলতাব হোসেন, জয়নাল আবেদীন মহি, সৈয়দ মনসুর আহমদসহ অন্যান্য নেতাকর্মীরা। তার এ সিদ্ধান্তে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa