- - -

অরুণাচলের খাদে ট্রাক, ঘন জঙ্গলে ২ দিন ধরে পড়ে ১৮ মৃতদেহ

Print News

অরুণাচলের খাদে ট্রাক, ঘন জঙ্গলে ২ দিন ধরে পড়ে ১৮ মৃতদে

 

ভারতের অরুণাচল প্রদেশে বড় দুর্ঘটনা। অরুণাচল প্রদেশের হায়ুলিয়াং- ছাগলাগ্রাম সড়কের ধারে প্রায় ১ হাজার ফুট গভীর খাদে পড়ে যায় একটি ট্রাক। এই ঘটনায় আসামের তিনসুকিয়া জেলার ১৮ জন শ্রমিকের মৃত্যু হয় এই ঘটনায়। ৮ ডিসেম্বর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনার পর প্রায় ২ দিন ধরে তাঁদের কোনও খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ) ভারতীয় সেনাবাহিনী, স্থানীয় পুলিশ, এনডিআরএফ, এসডিআরএফ এবং জেলা প্রশাসন মিলে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। অরুণাচল প্রদেশ পুলিশ এবং প্রতিরক্ষা বাহিনীর তরফে জানানো হয়েছে, ১০ ডিসেম্বর রাতে প্রথম এই খবর জানা যায়, একমাত্র জীবিত ব্যক্তি চিপ্রা জিআইইএফ ক্যাম্পে পৌঁছান। জানা যায়, তিনসুকিয়া গেলাপুখুরি চা বাগান থেকে ২২ জন শ্রমিককে নিয়ে ট্রাকটি সরু পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় ছাগলাগ্রাম থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে, কেএম ৪০ এর কাছে একটি উঁচু পাহাড় থেকে পড়ে যায়। মৃত শ্রমিকদের মধ্যে রয়েছেন বুধেশ্বর দীপ, রাহুল কুমার, সমীর দীপ, জুন কুমার, পংকজ মানকি, অজয় মানকি, বিজয় কুমার, অভয় ভুমিজ, রোহিত মানকি, বীরেন্দ্র কুমার, আগর তাঁতি, ধীরেন চেটিয়া, রজনী নাগ, দীপ গোয়ালা, রামচাবক সোনার, সনাতন নাগ, সন্জয় কুমার, করণ কুমার এবং জোনাস মুন্ডা। আধিকারিকরা জানিয়েছেন, দুর্ঘটনার সময় সকলকে একটি নির্মাণ স্থলে নিয়ে যাওয়া হচ্ছিল। একমাত্র জীবিত ব্যক্তির কাছ থেকে সব তথ্য জানার পর ১১ ডিসেম্বর পূর্ণাঙ্গ অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়। এখন ও পর্যন্ত ১৮টি মৃতদেহ খুঁজে পাওয়া গেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa