- - -

চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ আগামীকাল

Print News

চট্টগ্রামে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ আগামীকাল

৭৬তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় রোগী কল্যাণ সোসাইটি চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে আগামীকাল সীতাকুন্ডে অনুষ্ঠিত হবে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ আগামীকাল ১০ ডিসেম্বর বুধবার সকাল ৯টায় হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার ছাত্র-ছাত্রীসহ স্থানীয় মানুষের অংশগ্রহণে স্বাস্থ্যসেবা ও মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হবে।

অনুষ্ঠানের উদ্বোধন করবেন মাইটিভি চট্টগ্রাম ব্যুরোচিফ, সাপ্তাহিক চট্টবাণী সম্পাদক ও প্রকাশক হাজী মোঃ নুরুল কবির। উদ্বোধনী বক্তব্যে তিনি মানবাধিকার ও স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরবেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট গবেষক ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মাহতাব হোসাইন মাজেদ। তিনি মানবাধিকার, স্বাস্থ্য ও মানবিক সেবার বিষয়ে বক্তব্য প্রদান করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন হযরত আবু বকর সিদ্দিক (রা.) আদর্শ মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাওলানা এইচ এম গিয়াস উদ্দিন মেহেরী।

এ ছাড়াও উপস্থিত থাকবেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠা সদস্য সাইফুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় সদস্য এম মোকছুদুর রহমান মিয়াজী, গ্রীন চট্টগ্রাম অ্যালায়েন্স প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব স.ম. জিয়াউর রহমান, কেন্দ্রীয় সদস্য ডা. মুহাম্মদ জামাল উদ্দিনসহ জেলা শাখার নেতৃবৃন্দ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে সাধারণ রোগ নির্ণয়, স্বাস্থ্যপরামর্শ ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হবে। পরে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa