- - -

অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা আজ

Print News

অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা আজ

চট্টগ্রামের মানবিক, সেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের আয়োজনে শিশুদের পরিবেশ, প্রকৃতি ও সবুজের সাথে পরিচয় করে দিতে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা পরিবেশ সংগঠন গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সহযোগিতায় আজ ৭ ডিসেম্বর ২০২৫ রবিবার বিকাল চারটায় নগরের আকবরশাহ থানাধীন লেক সিটি হাউজিং এর অধিকার বঞ্চিত শিশু বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক ইন্জিনিয়ার মো : আশিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিভিন্ন পেশাজীবি ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে এবং সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস বৃষ্টি, সাধারণ সম্পাদক মো ইয়াসিন, গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের সদস্য সচিব স ম জিয়াউর রহমান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa