- - -

তেলিয়ামুড়ায় অগ্নিকান্ডে দোকান সহ ৩টি বসতঘর পুড়ে ছাই

Print News

তেলিয়ামুড়ায় অগ্নিকান্ডে দোকান সহ ৩টি বসতঘর পুড়ে ছাই

 

ত্রিপুরার তেলিয়ামুড়ায় আগুনে পুড়ে ছাই দোকান সহ ৩টি বসত ঘর। ধারনা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়ে ছাই ওই ঘর। সোমবার (১ ডিসেম্বর ) গভীর রাতে তেলিয়ামুড়া থানাধীন বাইশঘড়িয়া এলাকার বাসিন্দা বিল্লাল মিয়ার বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়েছে। ওই অগ্নিকান্ডে প্রায় ১৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান বাড়ির মালিক। বাড়ির মালিক বিল্লাল মিয়া জানিয়েছেন, গভীর রাতে তিনি ঘরে আগুন লাগার দৃশ্য দেখতে পায়। পরিবারের চেচাঁমেচিতে এলাকার বাসিন্দারা জড়ো হয়। প্রতিবেশীদের দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ফলে বড়সড় অগ্নিকান্ডের ঘটনা থেকে রক্ষা পায় বাইশঘড়িয়া এলাকা। তাঁর কথায়, পেট্রোল দিয়ে তাঁর বসত ঘর ও দোকানে আগুন লাগানো হয়েছে। কিন্তু অগ্নিকান্ডের সাথে কারা জড়িত রয়েছে নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি তিনি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa