- - -

সবরকম সাহায্য করবে ভারত ” খালেদা জিয়ার আরোগ্য কামনা করেছেন মোদি

Print News

” সবরকম সাহায্য করবে ভারত ” খালেদা জিয়ার আরোগ্য কামনা করেছেন মোদ

 

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক। সোমবার (১ ডিসেম্বর ) হাসপাতালে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর এই তথ্যই দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। খবরটি প্রকাশ্যে আসতেই উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা ও করেছেন তিনি। সোমবার (১ ডিসেম্বর ) মোদি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, “বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জন্য তাঁর অবদান অনস্বীকার্য। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। ভারত সবরকম সহায়তা করতে প্রস্তুত।”

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa