
ঢাকায় Genaration94 এর উদ্যোগে নতুন এডমিন প্যানেলের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত
Genaration94 এর উদ্যোগে ২৮ নভেম্বর উত্তরা টাইম ফর সাইন রেষ্টুরেন্টে সভাপতি মাহামুদ বিন সামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তৌহিদ জামানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথমে পবিত্র কুরআন তেলওয়াত ও ১৯৯৪ সালের প্রয়াত বন্ধুদের স্মরণে ১মিনিট নিরবতা পালনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
স্বাগত বক্তব্য রাখেন club94bd এর ক্রিয়েটার এডমিন তসলিম উদ্দীন রানা, evergreen94 এর ক্রিয়েটার এডমিন মঈনুদ্দিন আহমেদ রাসেল, বিশ্ব বন্ধু ৯৪ পরিবারের ক্রিয়েটার এডমিন এস এম তোফাজ্জল হোসেন,৯৪ ডায়েরির ক্রিয়েটার এডমিন নুরুন্নবী, Genaration 94 এর সিনিয়র সহ-সভাপতি মাহাবুবুর রহমান শিপু, সহ-সভাপতি ও এডমিন দুলাল শাখাওয়াত, এডমিন প্যানেল এর কায়সার শিশির, যুবায়ের উদ্দীন, ইকবাল শাহ, ইমরান পারভেজ,
খায়রুজ্জামান ফকির,আতাউর রহমান, আসাদুজ্জামান, কাঞ্চন বাহাদুর, শিপন মাহমুদ, মজিবুর রহমান প্রমুখ।
পরে ৯৪ এর জনপ্রিয় শিল্পী মাসুদ রানা,সানজিদা শিফা গান পরিবেশন করেন। রাতে ১০০ জনের জন্য ডিনারের আয়োজন করা হয়।
৯৪ বন্ধুদের অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য ক্রিয়েটার এডমিন মাহামুদ বিন সামাদ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সবার সহযোগিতায় অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য সবাইকে শুভেচ্ছা জানাই।
এই অনুষ্ঠান রাত ৮.০০ টায় সমাপ্তি ঘোষণা করেন।
![]()









