- - -

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

Print News

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় ও দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

 

দিনাজপুরের ঘোড়াঘাটে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় নুরজাহান পুর জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বাদ জুমা দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মী ও সমাজের সকল মুসল্লিবৃন্দ। এক সংক্ষিপ্ত আলোচনায় বিএনপির নিতারা বলেন আমাদের প্রানপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে ফ্যাসিস্ট হাসিনা মিথ্যা মামলা দিয়ে দিনের পর দিন জেলে অমানবিক নির্যাতন করেছেন, তিনি অসুস্থ হলেও ঠিকমত চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত করেছেন, আজ আমাদের নেত্রী অসুস্থ হয়ে আইসিইউ তে আছেন, সবাইকে নেত্রীর জন্য সকলের কাছে দোয়া করার বিশেষ অনুরোধ করেন।

পরে দোয়ার মোনাজাতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থ কামনা করা হয়।
২৮-১১-২৫

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa