
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে চট্টগ্রাম মহানগর ছাত্রদল আজ ২০ নভেম্বর ফয়েস লেক নুরীয়া মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম এ সময় বলেন, “ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে দেশনায়ক তারেক রহমানের দীর্ঘ আপোসহীন সংগ্রাম গণতান্ত্রিক ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়তে দেশের জনগণ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।”
মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন জানান, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাধাগ্রস্থ করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ছাত্রদল সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত।”
দোয়া মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এ সময় চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনাছ, ফখরুল ইসলাম শাহীন, সদস্য আব্বাস উদ্দিন, খুলশী থানা ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক, কোতোয়ালী থানা ছাত্রদলের সদস্য সচিব আবু সুলতান সানি, পাহাড়তলী থানা ছাত্রদলের আহ্বায়ক হাসান মোঃ ওয়ালিদ আবির, সদস্য সচিব আসলাম উদ্দিন হিমু, হালিশহর থানা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন জুয়েল, সদস্য সচিব সামিউল কবির সিয়াম, চট্টগ্রাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব ওমর ফারুক, এমইএস কলেজ ছাত্রদল সভাপতি তারেক আজিজ, পাহাড়তলী কলেজ ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব তৌহিদুল ইসলাম শিপন সহ বিভিন্ন থানা, কলেজ ও ওয়ার্ড ছাত্রদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
![]()









