
ফুলগাজীতে চোরাচালানবাহী পিকআপচাপায় সিএনজি চালক হত্যা: মামলার ৬ নম্বর আসামি রাজু গ্রেফতার
ফেনীর ফুলগাজীতে চোরাচালানবাহী পিকআপচাপায় সিএনজি চালক হত্যার মামলার ৬ নম্বর আসামি রাজুকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ফুলগাজী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, রাজু দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান সিন্ডিকেটের অন্যতম হোতা হিসেবে পরিচিত। তিনি ওই হত্যা মামলার অন্যতম পলাতক আসামি ছিলেন।
উল্লেখ্য, কয়েক সপ্তাহ আগে ফুলগাজীর গজারিয়া এলাকায় চোরাচালানবাহী একটি পিকআপ একটি সিএনজিকে চাপা দিলে ঘটনাস্থলেই সিএনজি চালক নিহত হন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ফুলগাজী থানায় হত্যা মামলা দায়ের করে।
![]()









