- - -

কুড়িগ্রামের ফুলবাড়িতে ভাড়াটিয়া হিসেবে ধান কাটতে গিয়ে যুবদল নেতা পুলিশের হাতে আটক 

Print News

কুড়িগ্রামের ফুলবাড়িতে ভাড়াটিয়া হিসেবে ধান কাটতে গিয়ে যুবদল নেতা পুলিশের হাতে আটক

 

কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার কাশিপুর ইউনিয়ন এর সরকারটারি এলাকায় কৃষকের ধান ক্ষেতে ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী হিসেবে ধান কাটতে গিয়ে ইউনিয়ন যুবদল নেতা পুলিশের হাতে আটক হয়েছে।
স্থানীয়রা জানায়, ৭ই অক্টোবর দুপুর বেলায়, মোহাম্মদ মোখলেছুর রহমান ও জাহাঙ্গীর আলম এর জমিতে, কয়েকজন লাঠিয়াল বাহিনী মোঃ আব্দুল আলীম, এমদাদুল, আব্দুস সাত্তার এর নেতৃত্বে জমির মালিক কে না জানিয়ে ধান কাটতে আসে, এমতাবস্থায় জমির মালিক তাদেরকে জিজ্ঞেস করলে তারা যুবদল নেতা হিসেবে পরিচয় দেয় এবং ধান কাটতে থাকে।

ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনীরা হলেন,নাগেশ্বরী উপজেলার নেওয়াশি ইউনিয়নের যুবদলের ওয়ার্ড সভাপতি মফিজুল ইসলাম, আব্দুল আজিজ, যুবদল নেতা,ও আলমগীর হোসেন, যুবদল নেতা, নেওয়াশী ইউনিয়ন শাখা।

পরবর্তীতে, জমির মালিক মোখলেসুর রহমান ও জাহাঙ্গীর আলম উপস্থিত জনগণের সহায়তা চায়,এবং প্রতিরোধ করার চেষ্টা করে।

স্থানীয় জনগণ, জানায়, দুর্বৃত্তদের হামলায় জমির মালিকসহ কয়েকজন নারী আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকাবাসী ফুলবাড়ী উপজেলার পুলিশ প্রশাসনকে খবর দেয়,এবং
ভাড়াটিয়া দুর্বৃত্তদের পুলিশের হাতে তুলে দেয়,
এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa