- - -

আল্লামা ফরহাদাবাদীর ৮১তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Print News

আল্লামা ফরহাদাবাদীর ৮১তম বার্ষিক ওরশ শরীফের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খলিফায়ে গাউসুল আজম মাইজভান্ডারী, গাউছে আমিন, মুফতিয়ে আজম, হযরত শাহছুফি আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কু:) এর ৮১তম পবিত্র বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে প্রস্তুতি সভা গত ৩১ অক্টোবর শুক্রবার বাদে এশা ফরহাদাবাদ দরবার শরীফ বিশ্ব মাওলানা মঞ্জিল প্রাঙ্গনে আঞ্জুমানে ফরহাদাবাদী শাহ ফয়জিয়া মোজাম্মেলিয়া ত্বরিকত কমিটি বাংলাদেশ এর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়।

এতে ছদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করেন ফরহাদাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত মুফতি আল্লামা সৈয়দ মোজাম্মেল হক শাহ ফরহাদাবাদী।

মুহাম্মদ আমিনুর হোসেনের সঞ্চালনায় উক্ত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী, পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী, পীরে ত্বরিকত আল্লামা হাফেজ শাহ আলম নঈমী আল ফরহাদাবাদী, সৈয়দ মেজবাহ উদ্দিন শওকত, মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান, মাওলানা মুহাম্মদ জাফর উদ্দিন কামালি ফরহাদাবাদী, মাওলানা আলী আযম রেজভী, মাওলানা সোলাইমান ভাণ্ডারী ফরহাদাবাদী, সৈয়দ পারশেদ বিন আনোয়ার, মুহাম্মদ নাজিম সওদাগর, শায়ের মাওলানা সেলিম উদ্দিন মাইজভান্ডারী প্রমুখ। প্রস্তুতি সভা শেষে সকলের মাঝে তাবরুক বিতরণ করা হয়।

সভায় বক্তাগণ আগামী ২৭ অগ্রহায়ণ ১২ ডিসেম্বর মুফতিয়ে আজম আল্লামা সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী (কুঃ) এর ৮১তম পবিত্র বার্ষিক ওরশ শরীফে জৌলুশ সহকারে যোগদান করার জন্য সকল আশেক ভক্ত ও মুরিদানদের প্রতি আহব্বান জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa