
সম্প্রীতিতে শান্তির আলো
আমরা আলো চাই, আলো অনিশ্বেঃষ ও শান্তিকামী। সম্প্রীতিতে শান্তির যে আলো। মানবিকতার যে আলো,
আত্নদ্বীপ হওয়ার যে আলো,শীল পালনের যে আলো, শুদ্ধ জীবনের যে আলো। সেই শুদ্ধতার চর্চায় আলোকিত হোক প্রতিটি মানুষ। এ গুলো বরণের আহ্বান।এতেই হয় আত্নশক্তির জাগরণ। প্রজ্ঞা জ্যোতির আত্মপ্রকাশ । জীবন হয় আলোকবিন্দুতে পরিপূর্ণ। মানুষের অপরিসীম শক্তির চ্যালেঞ্জ গ্রহণ করার যে ক্ষমতা তা এখানেই প্রমাণিত। বোধ,বোধি, প্রদীপ প্রজ্ঞালোতে বিরাজমান থাকুক প্রতিটি মানুষ।
নিজের ভিতরের অকুশল, হীনমন্যতা, অপরে ক্ষতি চিন্তা, ঠকানো, মিথ্যাচার, অহংকার, অপরে প্রতি হিংসা, মোহ, লোভ, অপরের টাকা লুন্ঠন,দুনীতি , নারীর প্রতি অসম্মান বারণ বা মন থেকে চিরতরে বিদায় হোক।
বৌদ্ধ ধর্মে নিজের জন্য কোন প্রার্থনা নেই। জ্ঞান প্রজ্ঞার আলোক মশাল নিজের ভিতর জ্বালিয়ে নিজেকে আবিষ্কার ও প্রজ্বলিত করার আহ্বান। প্রজ্ঞা অর্জন করার প্রার্থনা হোক সবার। মৃত্যুর সময়ও যেন জ্ঞান প্রজ্ঞার অনুভূতি প্রকাশ হয় সেই প্রার্থীতা।
শীলসম্পদে পুষ্ট হয়ে সম্যক স্মৃতির পরিশুদ্ধ চিত্তে সম্যক প্রচেষ্টা অব্যাহত থাকুক সৌম্য কান্ত সম্যক সমাধির শ্রদ্ধা ইন্দ্রিয় প্রকাশিত হোক। আপন শক্তিতে জেগে ওঠার অমিয় বাণী প্রকটিত হয় আপন সত্তার গভীরে
” নমো তস্ স ভগবতো অরহতো সম্মাসম্বুদ্ধস্ স। ”
আড়াই হাজার বছরেরও বেশি সময় ধরে বৌদ্ধরা এ মন্ত্র বলে চলেছেন।
শুভ প্রবারণা পূর্ণিমা
বরণ আর বারণের প্রবাণা……..
![]()









