
হাকিমপুর হিলিতে আওয়ামীলীগের ইউনিয়ন চেয়ারম্যান কাওছারের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
দিনাজপুরের হাকিমপুর হিলিতে আওয়ামীলীগের ইউনিয়ন চেয়ারম্যান কাওছারের বিরুদ্ধে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
খট্রামাধবপাড়া ইউনিয়নের (সাবেক চেয়ারম্যান) কাওছার রহমান পুনরায় ইউনিয়নে বসার চেষ্টা করায় প্রতিবাদে বিক্ষোভে ফুপে উঠে এলাকাবাসী। কাওছার রহমান উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন।
আজ রোববার দুপুরে ইউনিয়ন পরিষদ চত্বরে সামনে শতশত মানুষ কাউছার আওয়ামীলীগের সাথে জরিত থাকা ছবি ফেস্টুন নিয়ে মিছিল করে এবং সেযেন ইউনিয়নে বসতে না পারে এর প্রতিবাদ জানান।
এসম এলাকাসাসী বলেন, আওয়ামী লীগ সরকার আমাদের কাছে অবৈধ। এই দলের সাবেক চেয়ারম্যান কাওছার রহমানও একজন অবৈধ চেয়ারম্যান। সে কারচুপি করে নির্বাচিত হয়েছে। আমরা তাকে কখনোই চেয়ার গ্রহণ করতে দিবো না। দীর্ঘদিন পলাতক থাকার পর পরিষদে বসার এই পায়তারা আমরা মেনে নেব না। এজন্যই আজকের আমাদের আন্দোলন।
বিক্ষোভ সমাবেশে স্থানীয় গণ্যমান্যরা বলেছেন, পরিস্থিতি শান্তিপূর্ণ রেখেই সরকারের কাছে অভিযোগ পাঠানো হবে এবং প্রয়োজন হলে আইনি ব্যবস্থা করা হবে।
![]()









