- - -

কক্সবাজার রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ আটক-১

Print News

কক্সবাজার রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ আটক-১

 

কক্সবাজার রামু মরিচ্যা যৌথ চেকপোস্টে পালংখালীর ড্রাইভার মোঃ ইব্রাহীম নোহা গাড়ি তেলের ট্যাংকির ভিতর লুকায়িত ৮০ হাজার ই/য়া/বাসহ আটক। বিষয়টি নিম্চিত করেছেন রামু ৩০বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ নিশ্চিত করেছেন।

শুক্রবার (২২ আগস্ট) বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মরিচ্যা চেকপোস্টে একটি সন্দেহজনক মাইক্রোবাস আটক করা হয়। গাড়ির তল্লাশিতে তেলের ট্যাংকির ভিতরে বিশেষভাবে লুকানো বক্সে ইয়াবা পাওয়া যায়।
আটক ব্যক্তি হলেন, উখিয়ার পালংখালীর শামসুল আলমের ছেলে মো. ইব্রাহীম (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে বিষয়টি অস্বীকার করলেও পরে ইয়াবা উদ্ধার হয়।
রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বলেন, রামু ব্যাটালিয়ন সর্বদা সীমান্ত নিরাপত্তা, চোরাচালান, মাদক ও অন্যান্য সীমান্ত অপরাধ দমনে সতর্ক। আমাদের সফল অভিযানের মাধ্যমে বেসামরিক পরিমণ্ডলে নিরাপত্তা বৃদ্ধি পাচ্ছে এবং মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa