
ভারতের গুজরাটে ২ গাড়ির সংঘষে, ঝলসে মৃত ২ শিশু সহ ৮
ভারতের গুজরাটে ব্যস্ততম রাস্তায় এসইউভির সঙ্গে গাড়ির সংঘষ। সঙ্গে সঙ্গে বিস্ফোরণ। গাড়ির ভিতরেই জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ২ শিশু সহ ৮ জনের। রবিবার (১৭ আগস্ট ) গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় ঘটনাটি সংগঠিত হয়। পুলিশ সূত্রে প্রকাশ, এদিন বিকেলে সুরেন্দ্রনগর জেলার দেদাদারা গ্রামের সন্নিকটে এক হাইওয়ের উপর দুঘটনাটি ঘটে। একটি এসইউভির সঙ্গে সংঘষ হয় দ্রুতগতিতে ছুটে আসা একটি গাড়ির। সংঘষের অভিঘাতে সঙ্গে সঙ্গে বিস্ফোরণে দাউদাউ করে জ্বলে ওঠে গাড়িটি। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে বেরোতে পারেননি কেউই। গাড়ির ভিতরেই অগ্নি দগ্ধ হয়ে মৃত্যু হয় ২ শিশু সহ ৮ জনের। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনে। দুঘটনাগ্রস্ত গাড়ির ভিতর থেকে দেহগুলি উদ্ধার করা হয়। দমকল সূত্রে প্রকাশ, মৃতদেহ গুলি এতটাই পুড়ে গিয়েছে যে কাউকে চেনা যাচ্ছে না। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।
![]()









