
ইউসিটিসিতে আট দিনব্যাপি সিভিল ফেস্ট ২০২৫ উদ্বোধন
ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগাং এ ১৫ আগস্ট শুক্রবার চট্রগ্রামে প্রথম বার এর মত আটদিন ব্যাপী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সিভিল ইঞ্জিনিয়ারিং এর বর্ণাঢ্য আয়োজনে সিভিল ইঞ্জিনিয়ারিং ফেস্ট ২০২৫-এর শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মো. জাহিদ হোসেন শরীফ এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস।
আরও উপস্থিথ ছিলেন রেড সী গেটওয়ে টার্মিনাল চট্রগ্রাম বাংলাদেশের কাস্টমার রিলেশন বিভাগের প্রধান সাঈদ তারেক, ব্যবসায় প্রশাসনের এডভাইজার অধ্যাপক ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, সেশন স্পিকার এলজিইডি সিভিল ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল আলম জুয়েল, সিভিল ডিপার্টমেন্ট এর কো-অর্ডিনেটর আসিফ জাওয়াদ, এসএসিই এর প্রেসিডেন্ট ইসমাইল বিন আজীজ(আলভি) সহ শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও অতিথিবৃন্দ।
আলোচকগন শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং দলগত কর্মস্পৃহা বৃদ্ধিতে এমন আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
আট দিনব্যাপী এই ফেস্টে প্রতিদিনই থাকছে ভিন্নধর্মী আয়োজন— যেমন রিসার্চ আর্টিকেল প্রেজেন্টেশন, সিভিল কুইজ, পোস্টার প্রেজেন্টেশন, কর্পোরেট গ্রুমিং,মোটিভেশনাল ওয়ার্কশপ, মেকানিক্স অলিম্পিয়াড ও ক্যাড মাস্টার।
আয়োজকদের মতে সিভিল ফেস্ট ২০২৫ শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান, উদ্ভাবনী চিন্তা ও পারস্পরিক বন্ধনকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতের প্রকৌশলীদের গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে।
![]()









