- - -

কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার।

Print News

কোটালীপাড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেফতার

 

গোপালগঞ্জের কোটালী পাড়ার ১১ নং পিঞ্জিরি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম (৬০) কে গ্রেফতার করেছে কোটালীপাড়া থানার পুলিশ।

আজ (১০ ই আগস্ট )রবিবার ১১ নং পিঞ্জরি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলামকে তার নিজগ্রাম কাকডাঙ্গার নিজ বাড়ি হতে গ্রেপ্তার করেছে।
নজরুল ইসলাম কাকডাঙ্গা গ্রামের মৃত হাফিজ উদ্দিন সিকদার এর ছেলে।
বিশেষ ক্ষমতা আইনের ১৫/১-(ক) -১৫/১-(খ) ধারায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়,গত ১৬ জুলাই উপজেলার অবদার হাট উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা গোপালগঞ্জ -পয়সারহাট মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ মিছিল করেন।যা জনমনে আতঙ্ক ও চলাচলে বিঘ্ন সৃষ্টি করে।
এই মামলায় ১৫৫ জনকে নামাকৃত ও ১৫০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার্স ইনচার্জ( ওসি )মো: আবুল কালাম আজাদ জানান ভিডিও ফুটেজ দেখে এই ঘটনায় জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এই মামলায় এই পর্যন্ত ৪২ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি বাকি আসামিদের গ্রেফতারের প্রক্রিয়া চলছে।
আওয়ামী লীগ নেতা নজরুল ইসলামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa