- - -

খুলনায় মব সৃষ্টি করে স্ত্রী শিশু সন্তানদের সামনে সাংবাদিককে মারপিট লুটপাট

Print News

খুলনায় মব সৃষ্টি করে স্ত্রী শিশু সন্তানদের সামনে সাংবাদিককে মারপিট লুটপাট

 

খুলনার রূপসা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মব সৃষ্টি করে স্ত্রী শিশু সন্তানদের সামনে এশিয়ান টিভির সাংবাদিক মোঃ রাকিবকে মারপিট লুটপাটের ঘটনা ঘটেছে গত ২ আগস্ট শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মব সৃষ্টিকারীদের পরিচয় সঠিকভাবে জানা যায়নি।তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিওতে তাদের ছবি রয়েছে।
প্রথমত নারী সংঘটিত কারণ দেখিয়ে সাংবাদিক রাকিবকে এলোপাথাড়ি মারতে থাকে পরবর্তীতে তাদের সহ সাংবাদিক রাকিবকে থানায় নিয়ে যাওয়া হলে নারী উত্তপ্তের যথাযথ প্রমান দিতে পারেনি তারা।
পরবর্তীতে তারা বলেন তাদের ভুল হয়েছে ভুল বোঝাবুঝির কারণে তারা সাংবাদিক রাকিবকে মেরেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে নিজের গাড়িতে স্ত্রী শিশু সন্তানদের নিয়ে যাওয়ার সময় ১৫ থেকে ২০ জনের একদল যুবক সাংবাদিক রাকিবের পথ আটকায়।এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে পাশে নিয়ে মব সৃষ্টি করে। কয়েকটি অভিযোগ তুলে তাকে মারপিট শুরু করে তার সাথে থাকা মোবাইল টাকাসহ মানিব্যাগ ছিনিয়ে নেয় মব সৃষ্টিকারীরা। জোরপূর্বক বিভিন্ন কথা শিখিয়ে দিয়ে স্বীকারোক্তি দিতে বলে ভিডিও করে মব কারীরা।এ ঘটনায় সাংবাদিক রাকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন,আমাকে পরিকল্পিতভাবে মারপিট করা হয়েছে। এমনভাবে মব সৃষ্টি করা হয়েছে যে ঘটনাস্থলে তারা যেভাবে বলছিলো আমি সেভাবেই করতে বাধ্য হই। স্থানীয় থানায় এ ঘটনার বিষয়ে মিটমিমাংসা হয়েছে বলেও জনান তিনি।এ বিষয়ে খুলনা সাংবাদিক ক্লাবের সভাপতি মাইটিভির খুলনা ব্যুরো প্রধান শিশির রঞ্জন মল্লিকসহ আরো অনেক সাংবাদিকরা বলেন, এ ধরেনর মব কালচার বন্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।
একজন ব্যক্তির যদি কোনো ভুল বা অপরাধ করে থাকে তার জন্য দেশে প্রচলিত আইন আদালত রয়েছে।মব সৃষ্টি করে সমাজে আতঙ্ক ছড়ানো এক ধরনের ক্রিমিনাল এক্টিভিটি,যেটা বন্ধ হওয়া জরুরি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa