- - -

আশাশুনিতে শিক্ষা কেন্দ্র সমূহের ব্যবস্থাপনা কমিটির মূল্যায়ন এবং দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

Print News

আশাশুনিতে শিক্ষা কেন্দ্র সমূহের ব্যবস্থাপনা কমিটির মূল্যায়ন এবং দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

 

আশাশুনির অফিসার্স ক্লাবের হলরুমে সোমবার (২৮ ই জুলাই) সকাল ১১ ঘটিকার সময় বাংলাদেশ সুন্দরবন এলাকায় বসবাসরত শিশুদের স্বাস্থ্য ও শিক্ষা সুরক্ষা নিশ্চিতকরণ প্রকল্প ২ এর আওতায় দলিতের অর্থায়নে শিক্ষা কেন্দ্র সমূহের ব্যবস্থাপনা কমিটির মূল্যায়ন এবং দক্ষতা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রজেক্ট ম্যানেজার তরিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাসানুজ্জামান,সোমনাথ সরকার – এসিস্ট্যান্ট একাউন্টস্ অফিসার দলিত, দলিত প্রজেক্ট অফিসার হোসনেয়ারার সঞ্চালনায় শিক্ষা কেন্দ্র সমূহের ব্যবস্থাপনা কমিটির এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, সোশ্যাল মোবিলাইজার বরুন গাইন,হেলথ মোবিলাইজার উত্তম প্রমুখ। শিক্ষা কেন্দ্র সমূহের ব্যবস্থাপনা কমিটির উন্নয়ন দক্ষতা প্রশিক্ষণ সহজ প্রকল্পে চার ভাগে চারটি দলে বিভক্ত করা হয়েছে, শাপলা, গোলাপ,বেলি, সূর্যমুখী, হাতে কলমে দলিতের ম্যানেজার তরিকুল ইসলাম তাদেরকে বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে প্রশিক্ষণ দেন, দলিতের ১১ টি শিখন কেন্দ্র রয়েছে,বড়দল শিখন কেন্দ্রে – ২০৫ জন,বুড়িয়া শিখন কেন্দ্রে – ১১৯ জন,জামালনগর শিখন কেন্দ্রে – ১৫৬ জন,তেঁতুলিয়া শিখন কেন্দ্রে- ১০৫ জন,বামনডাংগা শিখন কেন্দ্রে – ১০৫ জন,তুয়ারডাংগা শিখন কেন্দ্রে – ৭৭ জন,গদাইপুর শিখন কেন্দ্রে -১১৪ জন,খাজরা শিখন কেন্দ্রে – ৯৩ জন,
দয়ারঘাট শিখন কেন্দ্রে -১১৮ জন,শিতলপুর শিখন কেন্দ্রে – ৮৪ জন,বুধহাটা শিখন কেন্দ্রে – ৬৯ জন,
মোট -১২৪৫ জন শিক্ষার্থী রয়েছে। ১২৪৫ জন শিক্ষার্থীকে দলিত এর অর্থায়নে বিনামূল্যে বই খাতা-কলম ইত্যাদি দিয়ে থাকে, প্রশিক্ষনের মাধ্যমে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ প্রতিরোধ ও প্রতিহত করতে সকলের প্রচেষ্টা অব্যাহত থাকবে, স্বাস্থ্য সচেতনতার প্রতি সকলেই আগ্রহী হতে হবে, স্বাবলম্বী হতে হলে উদ্যোক্তা অত্যাবশক, দলিত দুস্থ অসহায় মানুষের জীবনমান উন্নয়নে দলিত নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, অন্য অন্য এনজিও বা সংস্থার তুলনায় দলিত ব্যতিক্রমী দলিত সবসময় সুবিধা বঞ্চিত মানুষকে নিয়ে কাজ করে, প্রত্যন্ত অঞ্চলে তাদের ভূমিকা অপরিহার্য ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa