- - -

বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের অভিষেক পুনর্মিলনী ও ফল উৎসব অনুষ্ঠিত

Print News

বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের অভিষেক পুনর্মিলনী ও ফল উৎসব অনুষ্ঠিত

বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম উত্তর জেলা সংসদের অভিষেক পুনর্মিলনী ও ফল উৎসব আজ ১৮ জুলাই শুক্রবার বিকাল চারটায় নগরের সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি লায়ন শুভাশিষ চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক লায়ন বাসু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সিঃ সহ সভাপতি শ্রী অঞ্জন কুমার দাশ। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক লায়ন কৈলাশ বিহারি সেন।

আরো উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সিঃ সহ সভাপতি শিক্ষক শিবু কুমার দাশ, সহ সভাপতি বিপ্লব পাল চৌধুরী, অর্থ সম্পাদক পরিমল চন্দ্র দাশ, লায়ন স্বপন চন্দ্র সাহা, শিক্ষক ত্রিদীপ সাহা, ছোটন দাশ, পিংকু চন্দ্র নাথ, উজ্জ্বল ভৌমিক, প্রভাষক রুপন দাশ, সুভাষ চক্রবর্তী, এড. অমল চৌধুরী, মিনু দে, সুমি চৌধুরী, পুলক ভট্টাচার্য্য।

আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা সংসদের সাঃ সম্পাদক উজ্জ্বল কুমার দে, রাঙ্গুনিয়া উপজেলা সংসদের সভাপতি ডাঃ রুপন কান্তি শীল, সিঃ সহ সভাপতি মিল্টন চক্রবর্তী, সাঃ সম্পাদক বাদল কান্তি নাথ, শুভরাজ আচার্য্য, প্রদীপ শীল, সীতাকুন্ড সংসদের সিঃ সহ সভাপতি অমর কান্তি শীল, সুমন দেব নাথ, প্রণয় পাল প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa