- - -

রক্তের ভাষা

Print News

রক্তের ভাষা
————————-
খুব চিন্তায় আছি
বেড়ে যাওয়া বয়স বলছে
কথা কম বলো
এদিকে কমে যাওয়া আয়ু বলছে
আনন্দ ফুর্তির মধ্যে থাকো
জীবন রক্ষায় কি যে করি
আবার সেই পুরোনো শকুন

এখন বর্ষাকাল
ফুলে ফলে প্রকৃতিকন্যা হয়েছে গর্ভবতী
ডিমওয়ালা মাছগুলো ছুটছে
খালে, বিলে, নদীতে
ডিম ছাড়বে, পোনা হবে
মাছে মাছে ভরে উঠবে দেশ
এদিকে দয়াবান মেঘদূত
রামগিরি পর্বতে নির্বাসিত বিরহী যক্ষের
বানী বহন করে নিয়ে যাচ্ছে
অলকাপুরী তার প্রিয়া কাছে
বলা হয়
এটাই পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমপত্র
অথচ এখানে ভাষার চিত্রকল্প
বাস্তবের সাথে মিলে না

এখানে পাথর থেকে বুট
রক্তের ভাষা একই
মধুমতির পাড়ে গণহত্যা
কারো কোনো প্রশ্ন নেই
যেখানে প্রশ্ন নেই
সেখানে মুক্তিও নেই
রাতের হাত ধরে
হেঁটে চলছে এক গভীরতম সন্ধ্যা
নিভ যাওয়া সমস্ত নক্ষত্র

আমার দুখিনী বাংলা
বুকের ভেতর শোক জমে জমে
এখন আর রোদ্দুর আসে না
মাটির শূন্য পেয়ালায়
সময় এবং মানুষ
দুটোই যখন বদলে যায়
তাহলে বুঝতে হবে
দেশ গভীর খাদের নিচে পড়ে গেছে
এখন তোমার আমার দূরত্ব
পৃথিবী থেকে সূর্য
সূর্য থেকে পৃথিবী
বিষাদাচ্ছন্ন
তবে অবহেলিত যেকোন জিনিস
একসময় অসাধারণ কিছুর জন্ম দেয়
রক্তগঙ্গায় ফুটে রক্তাক্ত গোলাপ।

সুভাষ চৌধুরী
১৭.০৭.২৫

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa