
২১সে জুলাই এর প্রস্তুতি, বাংলা ও বাঙালি বিদ্বেষী মনোভাব বিরুদ্ধে বাইক র্যালি
জয়নগর বিধান সভার বকুলতলা থানার অন্তর্গত গড়দেওয়ানী অঞ্চলের তৃনমূল কংগ্রেসের নেতা শাহাবুদ্দিন শেখের নেতৃত্বে বকুলতলা থানার অন্তর্গত নতুন হাট থেকে প্রায় আনুমানিক ১২কিলোমিটার রাস্তা পাঁচ হাজারের অধিক বাইক আরোহী নিয়ে বিজেপির বাংলা ও বাঙালি বিদ্বেষী, বাঙালিদের হেনস্তার বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেন। জয়নগর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল ও গড়দেয়ানী অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। ব্লক সংখ্যালঘু সেলের সভাপতি তথা গড়দেওয়ানী অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশিষ্ট শিক্ষক সমাজ সেবক সাহাবুদ্দিন শেখের নেতৃত্বে প্রায় পাঁচ হাজার খানেক বাইক মিছিল শুরু হয় ।নতুনহাট মোড় থেকে প্রিয়নাথের মোড় হয়ে নতুনহাটে পথসভার মাধ্যমে সমাপ্তি করেন। তৃণমূল নেতা শাহাবুদ্দিন শেখ বলেন, একুশে জুলাই শহীদ স্মরণে ধর্মতলায় যাওয়ার প্রস্তুতি তারই সঙ্গে বিজেপির বাংলা ও বাঙালি বিদ্বেষী মনোভাব দেশজুড়ে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে বাঙ্গালীদের হেনস্থা এবং সাম্প্রদায়িক দাঙ্গা বাধানো চক্রান্তর বিরুদ্ধে জয়নগর দু’নম্বর ব্লকের মানুষ একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছে। তিনি আরো বলেন, এই বিজেপির চক্রান্ত ও বাংলা বিদ্বেষী মনোভাব আমরা রুখে দিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবো। এবারে একুশে জুলাই ঐতিহাসিক সমাবেশ হবে। ২৬ এর নির্বাচনে বাংলার জনগণ আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাইছে। তিনি কেন্দ্রীয় সরকারের অকথ্য অত্যাচার নির্যাতনের এবং কেন্দ্রীয় সরকার মানুষের মধ্যে বিভাজনের যে মনোভাব পোষণের চক্রান্তের বিরুদ্ধে তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন।
![]()









