
দহনকাল
———————-
যে সমাজে প্রেম নেই
সেখানে বেঁচে থাকাও
একপ্রকার কঠিন সংগ্রাম
এভাবে দেশপ্রেমহীন জাতির
রাজনৈতিক মুক্তি সম্ভব নই
জানলা দিয়ে আনমনে
দহনকাল
আকাশের গান
যারা সামান্য ভালোবাসা পেলেই
ভালো থাকতে পারে
ভাত কাপড়ের চিন্তা করতে করতে
কাটে জীবন
যদিও আমি
মানুষের মুক্তি নিয়ে উদ্বিগ্ন নই
আমি উদ্বিগ্ন অন্ধরা সংঘবদ্ধ
তাদের লজ্জাহীন নিষ্ঠুরতা
নির্মমতা আর বর্বরতা নিয়ে
মানুষ এখন মন লিখতে গিয়ে
মব লিখে ফেলে
এখানে বর্ষার বৃষ্টি নিরহ অশ্রুজল।
সুভাষ চৌধুরী
০৮.০৭.২৫
![]()









