- - -

নাবালিকা কন‍্যাকে ধর্ষণ! পশ্চিমবঙ্গের বসিরহাটে সৎ বাবা গ্রেফতার 

Print News

নাবালিকা কন‍্যাকে ধর্ষণ! পশ্চিমবঙ্গের বসিরহাটে সৎ বাবা গ্রেফতার

 

 

নাবালিকা কন‍্যাকে লাগাতার ধর্ষণ। ২য় স্ত্রীর অভিযোগে গ্রেফতার সৎবাবা। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট মহকুমার হাড়োয়া থানা এলাকায়। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই ) তাকে আদালতে পেশ করা হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, অভিযুক্তের নাম মিন্টু পারুই। বছরখানেক আগে তার ১ম স্ত্রী মিন্টুকে ছেড়ে চলে যান। পরে আইনি বিচ্ছেদ ও হয়। এরপরই বিবাহবিচ্ছিন্না এক মহিলাকে বিয়ে করে মিন্টু। ওই মহিলার আগের পক্ষের এককন‍্যা সন্তান রয়েছে। মেয়েকে নিয়েই ২য় স্বামীর সঙ্গে থাকছিলেন মহিলা। অভিযোগ, এরই ফাঁকে মিন্টু তার নাবালিকা কন‍্যাকে ধর্ষণ করে। এমনকি এই কথা কাউকে জানালে নাবালিকাকে প্রাণে মারার হুমকি ও দেওয়া হয় বলেও অভিযোগ। মিন্টুর বিরুদ্ধে আরও অভিযোগ, একবার নয় একাধিকবার নাবালিকাকে ধর্ষণ করেছে সে। লাগাতার নির্যাতনের জেরে অসুস্থ হয়ে পড়ে নাবালিকা। তারপর মা জিজ্ঞাসা করতেই সব বিষয় খুলে বলে সে। এরপরই মা নির্যাতিতা কন‍্যাসন্তানকে নিয়ে হাড়োয়া থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত সৎবাবাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে  পকসো আইনে মামলা রুজু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই ) ধৃতকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে। স্বামীর কঠোর শাস্তির আবেদন জানিয়েছেন নির্যাতিতার মা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa