- - -

শ্যামনগরে শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারাণীর শুভ রথযাত্রা

Print News

শ্যামনগরে শ্রী শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারাণীর শুভ রথযাত্রা

 

সাতক্ষীরার শ্যামনগর ঐতিহ্যবাহী গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ইস্কনের উদ্যোগে- শ্রী শ্রী জগন্নাথ বলদেব শুভদ্রা মহা রানীর রথযাত্রা মহোৎসব উপলক্ষ্যে শুক্রবার বিকাল ৫ টায় হাজার হাজার ভক্ত বৃন্দ রথের দড়ি টেনে রথটি হরিতলা সার্বজনীন মন্দিরে পৌঁছে দেয়। এছাড়াও ৫ই জুলাই শনিবার উল্টোরথযাত্রা অনুষ্ঠিত হবে।

গোপালপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির (ইস্কন) এর অধ্যক্ষ শ্রীপাদ কৃষ্ণ সখা দাস ব্রহ্মচারীর পরিচালনায় রথযাত্রা শুভ উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহবায়ক সৈয়দ ইত্তেখার আলী।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, হিন্দু কল্যাণ ফাউন্ডেশন, হিন্দু মহাজোটের নেতৃবৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa