- - -

পশ্চিমবঙ্গের ঘোলায় রথযাত্রার সকালে লরি- বাইক সংঘর্ষে ৩ জন নিহত 

Print News

পশ্চিমবঙ্গের ঘোলায় রথযাত্রার সকালে লরি- বাইক সংঘর্ষে ৩ জন নিহত

 

 

রথযাত্রার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাইক ও গাড়ির ধাক্কায় মৃত্যু ৩ জনের। তার মধ‍্যে রয়েছে ১ মহিলা। শুক্রবার (২৭ জুন) সকালে ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের ঘোলা থানার অন্তগর্ত মহিষপোতা কল‍্যাণী

এক্সপ্রেসওয়েতে। ঘটনাকে কেন্দ্র করে ব‍্যাপক চাঞ্চল্য এলাকায়। পুলিশ সূত্রে প্রকাশ, মৃত ২ পুরুষ যাত্রীর নাম মুফিজুল মোল্লা (২৩), অপর জন সঞ্জীব দে (২৬) ২ যুবকের বাড়ি রহড়ায়। মহিলার নাম এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, বাইকে কল‍্যাণী এক্সপ্রেসওয়ে ধরে যাচ্ছিলেন মহিলা সহ ২ যুবক। সেই সময় পিছন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রচন্ড গতিতে ধাক্কা মারে একটি পণ‍্যবাহী লরি। ধাক্কার অভিঘাতে রাস্তায় ছিটকে পড়েন ৩ জনই। ঘটনাস্থলে যায় ঘোলা থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। রথযাত্রার দিন মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় শোরগোল এলাকায়।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa