- - -

উত্তরাখন্ডে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উল্টে পড়ল বাস, মৃত ১, নিখোঁজ ১০

Print News

উত্তরাখন্ডে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে উল্টে পড়ল বাস, মৃত ১, নিখোঁজ ১০

 

ভারতের উত্তরাখন্ডে রুদ্রপ্রয়াগে অলকানন্দা নদীতে উল্টে পড়ল বাস। বৃহস্পতিবার (২৬ জুন) সকালের ওই দুর্ঘটনায় অন্তত ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্ঘটনার পর থেকে ১০ জন যাত্রীর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। উত্তরাখন্ড পুলিশের সদর দফতর থেকে আইজি নীলেশ আনন্দ ভারানে জানান, রুদ্রপ্রয়াগের ঘোলতির এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। বাসটিতে ১৮ জন যাত্রী ছিলেন বলে প্রাথমিকভাবে জানা যায়। পুলিশের অনুমান, বাসটি নিয়ন্ত্রণ হারানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যে দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উত্তরাখন্ডের বিপর্যয় মোকাবিলা দল ও স্থানীয় থানার পুলিশ কর্মীরা ও গেছেন। নদী থেকে উদ্ধার কাজ ও শুরু হয়েছে। এখন পর্যন্ত ৭ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে বাকিদের কোনও খোঁজ এখনও পাওয়া যায়নি। দুর্ঘটনায় ১জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন গাড়োয়ালের বিভাগীয় কমিশনার বিজয়শংকর পান্ডে। প্রাথমিকভাবে জানা যায়, দুর্ঘটনাটি ঘটেছে বদ্রীনাথ যাওয়ার রাস্তায়। বাসটি পাহাড়ি রাস্তা ধরে উপরের দিকে যাচ্ছিল। সেই সময়েই দুর্ঘটনাটি ঘটে। পাহাড়ের ঢালে মানববন্ধন করে আহতদের উদ্ধার করা হচ্ছে। তবে অলকানন্দা নদীর করস্রোতের কারণে রাজ‍্য বিপর্যয় মোকাবিলা দল, পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে উদ্ধার কাজে কিছুটা সমস‍্যায় পড়তে হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa