- - -

রামগড়ে ভিডব্লিউবি আবেদনে উম্মুক্ত বাছাই

Print News

রামগড়ে ভিডব্লিউবি আবেদনে উম্মুক্ত বাছাই

 

সারা দেশের অসচ্ছল নারীদের প্রতি মাসে বিনামূল্যে ৩০ কেজি করে চাল দেবে সরকার। ভলনারেবল উইমেন বেনিফিট প্রোগ্রামের আওতায় এ চাল দেওয়া হবে।সম্প্রতি এ-সংক্রাক্ত পরিপত্র জারি করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়েছে, আগামী দু-বছর (২০২৫-২৬) এই সুবিধা পাওয়া যাবে। তারই ধারাবাহিকতা খাগড়াছড়ির রামগড়ে ভিডব্লিউবি আবেদন এর ওপেন যাচাই-বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে, সোমবার (২৩ জুন) সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ১নং সদর ইউপি,তে আবেদনকারীদের এ যাচাই-বাছাই পর্ব অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদ সুত্রে জানা গেছে, ভলনারেবল উইমেন বেনিফিট কার্যক্রমের (ভিডাব্লিউবি ) ২০২৫-২৬ চক্রের উপকারভোগী নির্বাচনের জন্য একটি ওয়েব পোর্টাল ও অ্যাপ করা হয়েছে। এটি মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়িত দেশের গ্রামীণ দুস্থ নারীদের আর্থসামাজিক উন্নয়নে একটি বৃহত্তর সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি,এর আওতায় দেশের দরিদ্র নারীদের প্রতি মাসে খাদ্যসহায়তা হিসেবে পুষ্টি সমৃদ্ধ ৩০ কেজি করে চাল দেওয়া হবে।

এসময় যাচাই-বাছাই পর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় ১নং ইউনিয়ন পরিষদ প্রশাসক ও উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ রেহান উদ্দিন, ইউনিয়ন সচিব মোঃ মিজানুর রহমান,৯টি ওয়ার্ডের জনপ্রতিনিধি, সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী বৃন্দ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa