- - -

রাউজানে নদীর পাড়ে যুবকের লাশ

Print News

রাউজানে নদীর পাড়ে যুবকের লাশ

চট্টগ্রামের রাউজানের বাগোয়ান ইউনিয়নে নদীর পাড়ে বালি চাপা দেওয়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ ।
এ ব্যক্তির নাম রুপন নাথ (৩৭)।
তিনি ৫ নম্বর ওয়ার্ড পশ্চিন নাথ পাড়ার ননী গোপাল নাথের ছেলে।
আজ ২৫ জুন বুধবার সকাল সাড়ে ৯টায় যুগীপাড়া বোট ঘাটা কর্ণফুলী নদীর পাড়ে লাশটি দেখতে পাওয়া যায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। একটি গাছের নিচে কয়েকটি গাছের টুকরোর পাশে লাশটির মস্তক বালুর নিচে, শরীর ছিল পাতা দিয়ে ঢাকা। পাশে ছিল একটি রশি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, লাশটি উদ্ধার করা হয়েছে।
কিভাবে এ হত্যাকাণ্ড হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa