- - -

কেদারের পথে ধস, দুর্ঘটনায় ৩ তীর্থ যাত্রীর মৃত্যু 

Print News

কেদারের পথে ধস, দুর্ঘটনায় ৩ তীর্থ যাত্রীর মৃত্যু

 

ভারী বৃষ্টিতে ভারতের উত্তরাখন্ডের যমুনোত্রী ও বদ্রীনাথের একাধিক জায়গায় ধস নেমে মৃত্যু হয়েছে ৩ তীর্থ যাত্রীর। ১ জন নিখোঁজ। আহত হয়েছেন আরও ৩ জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রাজ‍্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং স্থানীয় পুলিশ। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টি চলছে উত্তরাখন্ডে। এর জেরে যমুনোত্রীর পথে মঙ্গলবার (২৪ জুন) বিকাল ৪ টায় ভৈরব মন্দিরের কাছে নৌউ কাঁচি এলাকায় ধস নামে। জায়গাটি কেদারনাথ মন্দির থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত। বড়সড় পাথর ও বোল্ডার পাহাড়ের ঢাল গড়িয়ে নেমে আসায় ভয়ংকর দুর্ঘটনা ঘটে যায়। পাথর ও মাটির নিচে চাপা পড়ে যান অনেকে। এর জেরে সাময়িক ভাবে যাত্রা বন্ধ হয়ে যায়। রসিক নামের মুম্বইয়ের এক তীর্থ যাত্রীকে ইতিমধ্যেই ধ্বংসস্তূপের নিচে থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি জানকিচট্টির প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। রসিক সাংবাদিকদের জানান, দিল্লি থেকে ভাবিকা (১২) নামের এক শিশু সহ ২ তীর্থযাত্রী দুর্ঘটনায় নিখোঁজ হন। তাঁদের মধ‍্যে ১ জনের মৃতদেহ প্রথমে উদ্ধার হয়। পরে বালিকার দেহ উদ্ধার করা হয়। এরপর আরও এক অজ্ঞাত পরিচয় ব‍্যক্তির দেহ উদ্ধার হয়েছে। এনিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa