- - -

কুমিল্লায় মাদক মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১০ মামলার আসামী র‍্যাবের জালে আটক

Print News

কুমিল্লায় মাদক মামলা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১০ মামলার আসামী র‍্যাবের জালে আটক

 

কুমিল্লা সদর দক্ষিণের পদুয়ার বাজার এলাকা থেকে চৌদ্দগ্রামের মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ১০মাদক মামলার আসামি মো: হানিফকে আটক করেছে র‍্যাব-১১ ও সিপিসি-২ এর সদস্যরা।
মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যায় জেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।
গ্রেফতারকৃত আসামী মোঃ হানিফ (৩৫) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ছাওয়ালপুর গ্রামের মফিজুল ইসলাম এর ছেলে।

র‍্যাব সুত্রে জানা যায়, ৪ মে ২০১৮ তারিখে মাদক পরিবহনকালে গ্রেফতারকৃত আসামী মোঃ হানিফ ধৃত হয়। এই প্রেক্ষিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মাদক মামলা দায়ের হয়। উক্ত মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামীকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০,০০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন। এরপর থেকেই আসামী সাজা এড়ানোর জন্য দীর্ঘদিন যাবত পলাতক ছিল। পরবর্তীতে তথ্য-প্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ২৪ জুন সন্ধ্যায় র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ হানিফকে গ্রেফতার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা র‍্যব-১১ ও সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক লেফটেনেন্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, বিজ্ঞ আদালত কর্তৃক রায় ঘোষণার পর সাজা এড়াতে গ্রেফতারকৃত আসামী আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকে। উল্লেখ্য, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে রুজুকৃত মাদক মামলা সহ মোট ১০ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের নিকট মঙ্গলবার রাতে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa