- - -

পাটকেলঘাটার পল্লীতে বন্ধ রাস্তা খুলে দিলেন সাবেক এমপি হাবিব

Print News

পাটকেলঘাটার পল্লীতে বন্ধ রাস্তা খুলে দিলেন সাবেক এমপি হাবিব

পাটকেলঘাটার যুগীপুকুরিয়া গ্রামের একটি পথ (রাস্তা) বিশেষ মহল বন্ধ করে দেওয়ায় প্রায় তিন হাজার মানুষ অবরুদ্ধ হয়ে পড়ে। গত কয়েক মাস যাবত ওই গ্রামের মানুষগুলো জিম্মি হয়ে পড়েন। জানা গেছে, স্থানীয় মোড়ল মাতব্বরদের সহযোগিতায় বিষয়টি সমাধানের জন্য একাধিকবার চেষ্টা করে তাতে কোন ফল হয়নি। এক পর্যায়ে গ্রামবাসী নিরুপায় হয়ে তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের কাছে অভিযোগ করেন। সাবেক সংসদ সদস্য বিষয়টির নিষ্পত্তি করার জন্য পাটকেলঘাটা থানা প্রশাসনের সহযোগিতা নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। শুক্রবার দুপুরে রাজনৈতিক নেতা এবং স্থানীয়দের নিয়ে বিষয়টি সমাধান করে দিয়েছেন। এতে শান্তি ফিরেছে ওই গ্রামে। পথ উন্মুক্ত হওয়ায় তিন হাজার মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেরেছে বলে জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa