- - -

সাতক্ষীরার খোলপাটুয়া নদীর ভাঙন রোধে কাজ করবে পানি উন্নয়ন বোর্ড

Print News

সাতক্ষীরার খোলপাটুয়া নদীর ভাঙন রোধে কাজ করবে পানি উন্নয়ন বোর্ড

বিভিন্ন দৈনিেক সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে পানি উন্নয়ন বোর্ড। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গুরুত্বপূর্ণ খোলপাটুয়া নদীর পাড় ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কতৃপক্ষ।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই খোলপাটুয়া নদীর তীরবর্তী এলাকায় ভাঙনের ফলে বসতবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাট হুমকির মুখে। বিষয়টি নিয়ে এলাকাবাসীর উদ্বেগ-উৎকণ্ঠা ক্রমেই বাড়ছিল। এর মধ্যেই দৈনিক পত্রদূতে ‘খোলপাটুয়া নদীর পাড়ে ভাঙন, শিরোনামে প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করে কর্তৃপক্ষের।

প্রতিবেদন প্রকাশের পর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেন। তারা জানান, জরুরি ভিত্তিতে প্রাথমিক প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হবে এবং স্থায়ী সমাধানের জন্য একটি প্রকল্প প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানো হবে।

পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী বলেন, দৈনিক পত্রদূতে সংবাদ প্রকাশের পর আমরা দ্রুত পদক্ষেপ নিয়েছি। আমাদের টেকনিক্যাল টিম ইতোমধ্যে এলাকাটি পরিদর্শন করেছে। খুব শিগগিরই প্রতিরোধমূলক কাজ শুরু করা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa