- - -

গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

Print News

গোবিন্দগঞ্জে পান ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

 

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক পান ব্যবসায়ীকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত ব্যবসায়ীর নাম মো. খালেক মিয়া (৪৫)। তিনি উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং নাকাইহাট বাজারে পান-সুপারি বিক্রির ব্যবসা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে খালেক মিয়া দোকানে গিয়েছিলেন। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। আজ শুক্রবার সকালে স্থানীয়রা নাকাইহাট বাজারের গরুর হাটের সংযোগ সড়কের পাশের একটি বাগানে তাঁর গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম বলেন, “একটি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে। আমরা ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa