- - -

সমীরণ দেওয়ানের নেতৃত্বে বিএনপির সদস্য ফরম পূরণ কর্মসূচি

Print News

সমীরণ দেওয়ানের নেতৃত্বে বিএনপির সদস্য ফরম পূরণ কর্মসূচি

 

গত ১১ জুন খাগড়াছড়ি জেলা শহরের ইয়ং স্টার ক্লাব মিলনায়তনে দিনব্যাপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি জাতীয় নির্বাহীর কমিটির সদস্য বাবু সমীরণ দেওয়ানের নেতৃত্বে খাগড়াছড়ি স্থানীয় সরকার পরিষদের সাবেক নির্বাচিত সদস্য বাবু পুরুষোত্তম চাকমা প্রকাশ সোনা মাস্টারের সভাপতিত্বে জেলা-উপজেলা পর্যায়ে বিএনপির প্রাথমিক সদস্য পূরণ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি বাবু পুরুষোত্তম চাকমা বলেন, “পার্বত্য চট্টগ্রামের সমস্যা সমাধান একমাত্র বিএনপির দ্বারায় সম্ভব এবং বাবু সমীরণ দেওয়ান পাহাড়ী-বাঙ্গালীর সম্পৃক্ততায় নিরলস কাজ করে যাচ্ছেন।”

এতে সদর উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জ্ঞান বিকাশ কারবারী, বিশিষ্ট শিক্ষাবিদ ঈশ্বর চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা কারবারী এসোসিয়েশনের সভাপতি রণিক ত্রিপুরা, নব্বই দশক আন্দোলনের ছাত্রনেতা এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. জসিম উদ্দিন, নব্বই দশক আন্দোলনের ছাত্রনেতা এবং খাগড়াছড়ি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল করিম, বিএনপি নেতা প্রিয় রঞ্জন খীসা, জেলা তৃনমূল দলের সাধারণ সম্পাদক বিদর্শী চাকমা, আর্য্য মিত্র হেডম্যান, বঙ্গ চাকমা, সুশীল বিন্দু চাকমা, সেলিম শিকদার প্রমুখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa