- - -

গুজরাটের আহমেদাবাদে মুখ থুবড়ে পড়ে যাত্রীবাহী বিমান বাংলাদেশ

Print News

গুজরাটের আহমেদাবাদে মুখ থুবড়ে পড়ে যাত্রীবাহী বিমান

 

ভারতের গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে টেক অফের খানিকক্ষণের মধ‍্যেই ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত ২০০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। জানা গেছে, ভয়াবহ দুর্ঘটনার কয়েক মুহুর্ত আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে আপাতকালীন বার্তা ‘ মে’ডে কল’ পাঠিয়েছিলেন পাইলট। পাল্টা এটিএস কোনও ব‍্যবস্থা নিয়েছিল কিনা, তা অবশ‍্য স্পষ্ট নয়। বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা ১০ মিনিটে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানটি। টেক অফের খানিকক্ষণের মধ‍্যেই দুর্ঘটনার কবলে পড়ে এআই- ১৭১ বিমান। ডিজিসি এর তরফে জানানো হয়েছে,,বিমান চালানোর দায়িত্বে ছিলেন ক‍্যাপ্টেন সুমিত সভরত্তয়াল। আহমেদাবাদ থেকে টেক অফের খানিক পরেই বিমানটি ভেঙে পড়ে। ২ পাইলট, ১০ কেবিন ক্রু-সহ মোট ২৪২ জন ছিলেন ওই বিমানে। যাত্রীদের মধ‍্যে অনেকেই বিদেশি। ঘটনাস্থলে গিয়েছে উদ্ধারকারী দল। গান্ধীনগর থেকে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৯০ জনকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উড়ান সংস্থার তরফেও খতিয়ে দেখা হচ্ছে গোটা ঘটনা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে আহমেদাবাদ যেতে নির্দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa