- - -

বেনাপোলে গ্রেফতার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা জি. এম. শাহাবুদ্দিন আজম

Print News

বেনাপোলে গ্রেফতার গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা জি. এম. শাহাবুদ্দিন আজম

 

ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ নেতা জি. এম. শাহাবুদ্দিন আজম। মঙ্গলবার সকাল ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। তার বিরুদ্ধে ঢাকার যাত্রাবাড়ী ও গোপালগঞ্জে একাধিক ফৌজদারি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, জি. এম. শাহাবুদ্দিন আজম পাসপোর্ট নম্বর B00073948 ব্যবহার করে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন। চেকিংয়ের সময় পুলিশি তথ্যভান্ডারের সঙ্গে তার নাম ও পাসপোর্ট নম্বর মিলিয়ে দেখা হলে গ্রেফতারি পরোয়ানার বিষয়টি ধরা পড়ে। সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে।

আটক জি. এম. শাহাবুদ্দিন আজম গোপালগঞ্জ সদর উপজেলার বিনাপানি গার্লস স্কুল রোড এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মইনুদ্দিন।

এই বিষয় তার পরিবারের লোকদের কাছে জানতে চাইলে তারা জানান জি. এম. শাহাবুদ্দিন আজম উন্নত চিকিৎসার জন্য ইন্ডিয়া যাচ্ছিলেল।

পুলিশ জানায়, আটক নেতার বিরুদ্ধে ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর ঢাকার যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয় (মামলা নম্বর-৫২, ধারা-৩০২/১১৪/১০৯ দণ্ডবিধি)। ওই মামলায় তিনি এজাহারনামীয় আসামি। এছাড়া গোপালগঞ্জ সদর থানায় ১৭ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আরও একটি মামলায় (মামলা নম্বর-২৪, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩৩১/৩০২/১০৯/১০৪) তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া বলেন, “ইমিগ্রেশনে আটক ব্যক্তিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে গোপালগঞ্জে মামলার পরোয়ানা থাকায় যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।”

এ ঘটনায় বেনাপোল সীমান্ত ও আশপাশের এলাকায় আলোচনার সৃষ্টি হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa