- - -

সীতাকুণ্ডে পৃথক দূর্ঘটনায় বাসের চাপায় পথচারী, বাইকের চাপায় বাইসাইকেল আরোহী নিহত-২

Print News

সীতাকুণ্ডে পৃথক দূর্ঘটনায় বাসের চাপায় পথচারী, বাইকের চাপায় বাইসাইকেল আরোহী নিহত-২

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাস চাপায় পথচারী, বাইকের চাপায় বাই সাইকেল আরোহী নিহত হযেছেন।
বাসের চাপায় নিহতের নাম দিদারুল আলম (৪৫)। তিনি পার্শ্ববর্তী মীরসরাই উপজেলার মধ্যম আজম নগর হিংগুলী গ্রামের বাসিন্দা কোব্বত আহম্মদের ছেলে।

বারআউলিয়া হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ জুন (রবিবার) দুপুর আনুমানিক দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলাধীন ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট বাজার এলাকা দিয়ে দিদারুল আলম হেটে যাচ্ছিলেন। এ সময় নোয়াখালীর শাহী পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
খবর পেয়ে বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে আসেন।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন বলেন, এ ঘটনায় শাহী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এদিকে ঈদের দিনে শনিবার বাইকের ধাক্কায় জিয়া উদ্দিন সুমন (২৭) নামক এক বাইসাইকেল চালক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৭ জুন) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, জিয়াউদ্দিন সুমন নামের এক যুবক বাইসাইকেল চালিয়ে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেইন অতিক্রম করছিল।
এ সময় চট্টগ্রামমুখি একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দিলে জিয়াউদ্দিন সুমন ছিটকে নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজনকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান।
নিহত যুবক জিয়া উদ্দিন সুমন বড় কুমিরা এলাকার ভেল্লার বাড়ির বাসিন্দা মোঃ সালে আহমেদের ছেলে বলে জানিয়েছেন বার আউলিয়া হাইওয়ে থানার ওসি মোঃ আব্দুল মোমিন, তিনি বলেন, এই ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। আহত মোটরসাইকেল দুই আরোহীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যুবক জিয়া উদ্দিন চাকরীজীবী বলে জানা গেছে। ঈদের দিন তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa