- - -

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Print News

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

 

কুমিল্লার ব্রাহ্মণপাড়া শিদলাই ইউপির ৮নং ওয়ার্ডে ব্যাটারি চালিত অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে টুটুল নামে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

রবিবার (৮ জুন) সন্ধ্যায় উপজেলার শিদলাই ইউনিয়নের ৮নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো: টুটুল (২৮) উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর গ্রামের সিংগারচরা এলাকার মোস্তফার ছেলে। তিনি তার নানাবাড়ি শিদলাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে বসবাস করতেন। পেশায় তিনি একজন অটোরিকশা চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত টুটুল দীর্ঘদিন ধরে উপজেলার শিদলাই এলাকায় তার নানাবাড়ি থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন। ঘটনার দিন রবিবার সন্ধ্যায় সে উপজেলার শিদলাই ইউনিয়নের ৮নং ওয়ার্ডে অটোরিকশা রাখার গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে যায়। সে সময় সে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, অটোরিকশা চালক টুটুলের মৃত্যুর ঘটনাটি আমি শুনেছি। এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তার বাড়ি পার্শ্ববর্তী দুলালপুর ইউনিয়নের দুলালপুর সিংগারচরা এলাকায়। তবে সে শিদলাই এলাকায় তার নানা বাড়িতে ছোট থেকে বড় হয়েছে। অটোরিকশা চালকরা ব্যাটারি চার্জ দিতে আরও সতর্ক হওয়া দরকার।

এবিষয়ে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত হওয়ার ঘটনা আমাদের কেউ জানায়নি। তবে আমরা খোঁজখবর নিচ্ছি। পরে এবিষয়ে বিস্তারিত জানানো হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa