- - -

র‍্যাব-৭ এর পৃথক অভিযান মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার-২ জন

Print News

র‍্যাব-৭ এর পৃথক অভিযান মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীসহ গ্রেফতার-২ জন

 

র‍্যাব-৭ এর পৃথক অভিযান মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।জানা যায় ফেনী সদর উপজেলায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে হত্যা মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী যোবায়ের এবং ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মোঃআবুল বসর প্রকাশ হৃদয় কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-৭।র‍্যাব-৭ চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে,চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মামলা নং-০২(১১)০৩,ধারাঃ ৩০২/৩৪ পেনাল কোড১৮৬০,জিআর-১৪৩/২০০৩ মামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামী যোবায়ের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানাধীন রায়পুর এলাকায় অবস্থান করছে।উক্ত তথ্যের ভিত্তিতে ৪ জুন বিকালে র‍্যাব-৭,চট্টগ্রামে অভিযান পরিচালনা করে আসামী যোবায়ের (৩৯)কে গ্রেফতার করতে সক্ষম হয়।এদিকে ফেনী থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃআবুল বসর প্রকাশ হৃদয় ফেনী মহিপাল এলাকায় অবস্থান করছে।উক্ত তথ্যের ভিত্তিতে একই দিন সন্ধ্যায় ফেনীর মহিপাল কাঁচা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আবুল বসর প্রকাশ হৃদয় (১৯)কে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামীদের চট্টগ্রাম জেলার ফটিকছড়ি এবং ফেনী জেলার ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa